নোটিশ, প্রাতিষ্ঠানিক নিউজ, ফটো গ্যালারি

কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ

সুধী,
আগামীকাল ১৮/১০/২০২৫ ইং রোজ শনিবার কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে। কাঁঠালবাড়ি কলেজ মোড় ফুটবল একাদশ বনাম ত্রিনয়ন সংসদ একাদশ, নয়ারহাট, বড়বাড়ী।

উক্ত খেলায় প্রধান অতিথী থাকবেন জনাব মোঃ লুৎফর রহমান, সভাপতি (এডহক কমিটি) কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আরিফুর রহমান আরিফ, বিদ্যোৎসাহী সদস্য,কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ।

ফাইনাল খেলাটির আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ আঃ আজিজ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত,কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ।

কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্যে সবাইকে আমন্ত্রণ জানানো হইল। বিশেষ করে কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, কর্মচারীদেরকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হলো।

আয়োজনে: কমিটিবৃন্দ, কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *